• KillNotes

    When your Lotus Notes client crashes you normally have to reboot your PC. It's very annoying.

    Well.. this program allows you to clean up the Windows processes that hang around when your Lotus Notes client crashes so that you can start Lotus Notes again without restarting your PC.

    Download Link

    more
  • ভিয়েতনামও ডুবতে বসেছে

    বছরের পর বছর কতো ঝড়ঝাপ্টা যে বয়ে গেছে এ দেশটির ওপর দিয়ে। বছর ত্রিশেক আগে বড়সড় একটা যুদ্ধের ধাক্কাও সামলেছে তারা। প্রকৃতি ও সভ্যতার নিজস্ব নিয়মেই ঝড়ঝঞ্ঝা, যুদ্ধবিগ্রহ—এসব এসেছে; আবার চলেও গেছে। এর মধ্যে মানুষের জীবন-জীবিকা থেমে থাকেনি। কৃষক জমিতে ফসল ফলিয়েছেন, জেলে নদীতে মাছ ধরেছেন। কিন্তু এবার বোধহয় রক্ষা নেই। দিন দিন আবহাওয়া যেমন রুক্ষ আর মেজাজি হয়ে উঠছে, বৈশ্বিক উষ্ণতা যেভাবে বাড়ছে, তাতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকলে বছর কয়েকের মধ্যেই ভিয়েতনাম পানির ওপর ভাসবে—এ কথা হলফ করে বলে দেওয়া যায়। প্রকৃতির বৈরিতার মুখে দেশটির মানুষ জীবন-জীবিকা, ঘরবাড়ি—সবই হারাবে। বিশ্লেষকেরা অন্তত তা-ই মনে করছেন।

    more
  • Mail Server 1

    A very Simple mail Server.

    Here i m using CentOS as OS, Postfix as MTA, Dovecot as POP/SMTP Server,
    and Squirrel-mail as Webmail.

    more
  • টিপাইমুখ বাঁধ

    ২০০৩ সালে ভারত এ প্রকল্পের অনুমোদন দেয় ২০০৫ সালে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়

    বাংলাদেশের সিলেট থেকে প্রায় ১২০ কিলোমিটার উজানে মণিপুরে জলবিদ্যুৎকেন্দ্র করার পরিকল্পনা নিয়ে অনেক দুর এগিয়েছে ভারত। সে দেশের নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার করপোরেশন (নিপকো) প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর নাম রাখা হয়েছে টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প। সাধারণভাবে এটি টিপাইমুখ বাঁধ নামে পরিচিত।

    ২০০৩ সালে চারদলীয় জোট সরকারের আমলে ভারত সরকারের কারিগরি মূল্যায়ন কমিটি এ প্রকল্পের অনুমোদন দেয়। এখনো প্রকল্পের কাজ শুরু হয়নি। ১০ জুন মিজোরাম সরকারের ‘বন অনাপত্তি’ (ফরেস্ট ক্লিয়ারেন্স) লাভে তাদের সঙ্গে বৈঠক করেছে নিপকো। তারা আশা করছে, ৩০ জুনের মধ্যে এই অনাপত্তি জোগাড় করতে পারবে। ভারতের মণিপুর সরকার ইতিমধ্যে প্রকল্পটি অনুমোদন করেছে এবং এ প্রকল্পের পাঁচ শতাংশ মালিকানা এখন মণিপুর সরকারের হাতে। তবে মণিপুর ও মিজোরামে এ প্রকল্পের বিরুদ্ধে কয়েক বছর ধরে ধারাবাহিক প্রতিবাদ ও বিক্ষোভ চলছে।

    more
  • শিরোনামহীন শুভ্র রঙ্গীন


    কথা:জিয়া সুর:জিয়া
    (জিম মরিসন এর প্রতি শ্রদ্ধার্ঘ স্বরূপ)

    শুভ্র রঙ্গীন,
    আকাশের দিন,
    তোমায় সেই জনতার গল্প শোনায়।

    অলস দুপুর
    ক্লান্ত নুপুর,
    স্বপ্ন দেখায় তারায় তারায় ।।

    স্বপ্ন দেখি
    সবুজ নিশান
    তোমায় নিয়ে জলসা দেখা।
    লড়াই যেমন
    ঝড়ের রাতে
    হেরে গেলেও বাঁচতে শেখা।

    শুভ্র রঙ্গীন,
    আকাশের দিন,
    তোমায় গল্প শোনায় সেই জনতার।
    লড়াই শেখায়
    তোমায় আমায়,
    "come on baby light my fire"

    more
  • আকাশে বিমানের বড় শত্রু ঝড়-বজ্রপাত

    বিশেষজ্ঞরা মনে করেন, বজ্রপাত ও মারাত্মক ধরনের কাঁপুনি মাঝ আকাশে আজকের যুগের আধুনিক বিমানের জন্য সম্ভাব্য বড় হুমকি।
    আট বছর আগে মাঝ আকাশে প্রচন্ড ঝড়ের মুখোমুখি হয়েছিলেন ব্রিটিশ এয়ারওয়েজের সাবেক ক্যাপ্টেন রজার গুইভার। দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে লন্ডনের হিথরো বিমানবন্দরের উদ্দেশে বিমান নিয়ে যাচ্ছিলেন তিনি। গুইভার বলেন, ‘আপনাকে এ ধরনের আবহাওয়াকে অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে। কোনোভাবেই এ ধরনের ঝড়ের নিকটবর্তী হওয়া যাবে না।’ তিনি আরও বলেন, বিমানের জন্য সম্ভাব্য দুটি বড় হুমকি হচ্ছে বজ্রপাত ও বিমানের মারাত্মক কাঁপুনি।
    আকাশে যেকোনো জায়গায় বিমান বজ্রপাতের শিকার হতে পারে। বিমানের গায়ের চারপাশে আঘাত হানতে পারে। এতে বিমানের ইলেকট্রিক সিস্টেম ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে বজ্রপাত কখনোই সরাসরি বিমান বিধ্বস্ত হওয়ার কারণ হয়ে দাঁড়ায় না। এ ক্ষেত্রে শুধু বিমানের ক্ষতি হতে পারে। তাৎক্ষণিকভাবে ওই সমস্যার সমাধান করা না গেলে বিমান বিধ্বস্ত হতে পারে।
    বিমান চলাচলের ৫০ বছরের ইতিহাসে বজ্রপাতজনিত কারণে মাত্র ১৫টি দুর্ঘটনা ঘটেছে। সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছিল ১৯৭৬ সালে মাদ্রিদের কাছে। ওই সময় ইরানি বিমানবাহিনীর একটি বোয়িং ৭৪৭ বিধ্বস্ত হয়। বজ্রপাতের কারণে বিমানটির জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়। যার কারণে ঘটে বিস্কোরণ।
    বিমানের মারাত্মক ধরনের কাঁপুনির বিরুদ্ধে পাইলটের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে সম্ভবত আবহাওয়া রাডার। বিমানের সম্মুখভাগে স্থাপন করা ওই গ্রাহকযন্ত্র সামনের ঝোড়ো মেঘের সংকেত ধরতে পারে। যে সংকেত ভেসে ওঠে বিমানের ককপিটে। আবহাওয়া রাডার প্রাথমিকভাবে আর্দ্রতা শনাক্ত করতে পারে। তবে স্বচ্ছ বরফের টুকরো শনাক্ত করতে প্রায়ই হিমশিম খায় যন্ত্রটি। সবচেয়ে খারাপ ঝড়ের সময় ওই স্বচ্ছ বরফের টুকরোগুলো রাডারের চোখ এড়িয়ে যায়। আর রাতের বেলা খালি চোখে সহজে ওই ঝড় দেখা যায় না।

    ............দৈনিক প্রথম আলো থেকে সংকলিত

    more
  • File Permission & Status in Linux

    more
  •